বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাজনীতির প্রারম্ভিক সময়েই দেশের বিভিন্ন প্রান্তে গণসংযোগ শুরু করেন। সেই ধারাবাহিকতায় ১৯৮৪ সালে তিনি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ডিগ্রি কলেজ মাঠে (বর্তমান পীরগঞ্জ সরকারি কলেজ) অনুষ্ঠিত এক বিশাল জনসভায় অংশ নিতে আসেন।
এটি ছিল তার রাজনৈতিক জীবনের শুরুর দিকের একটি উল্লেখযোগ্য ঘটনা। ওই জনসভায় তিনি সরাসরি সাধারণ মানুষের উদ্দেশে বক্তব্য দেন এবং গণতন্ত্র, অধিকার ও রাজনৈতিক সচেতনতার বার্তা পৌঁছে দেন। জনসভাটি স্থানীয় রাজনীতিতে ব্যাপক সাড়া ফেলে এবং পীরগঞ্জসহ আশপাশের অঞ্চলে বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ডকে নতুন গতি দেয়।