• ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
  • এখন সময়, রাত ১:২৩

পীরগঞ্জে বিএসএফের গুলিতে নিহত আসাদুলের পরিবারকে আর্থিক সহায়তা জামায়াতের

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের চান্দেরহাট সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর গুলিতে বাংলাদেশি যুবক আসাদুল হকের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে দলটি সীমান্তে বিএসএফের গুলি করে মানুষ হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে নিহত আসাদুল হকের পরিবারের খোঁজখবর নিতে তাঁর বাড়িতে যান ঠাকুরগাঁও […]

দেবীগঞ্জে গ্রাম আদালতের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক ত্রৈমাসিক সমন্বয় সভা

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক।সভায় গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী অগ্নিশিখা স্বাগত বক্তব্য দেন। এছাড়া ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী-কাম-কম্পিউটার […]

ঠাকুরগাঁওয়ে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় সভা ও ভিডিওচিত্র প্রদর্শনী

ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ও জামালপুর ইউনিয়নে গ্রাম আদালতকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে কমিউনিটি মতবিনিময় সভা ও সচেতনতা বৃদ্ধিমূলক ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মাছুড়য় পাড়া এবং জামালপুর ইউনিয়নের ভগদগাজী বাজারে পৃথকভাবে এসব কমিউনিটি মতবিনিময় সভা ও ভিডিওচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় […]

পীরগঞ্জে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় গ্রাম আদালতকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে মতবিনিময় সভা, সচেতনতামূলক আলোচনা ও ভিডিও চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টায় উপজেলার ১ নম্বর ভোমরাদহ ইউনিয়ন পরিষদের সেনুয়া বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সাধারণ মানুষকে গ্রাম আদালতের কার্যকারিতা […]

পীরগঞ্জে রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে এক রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সেনগাঁও ইউনিয়নের সিন্দুন্যা গ্রামের একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত আব্দুল খালেক(৫০) উপজেলার দৌলতপুর ইউনিয়নের জয়কুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি সেনগাঁও ইউনিয়নের গোদাগাড়ী গুচ্ছগ্রামে বসবাস করতেন।পরিবারের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে […]

পীরগঞ্জে ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:রংপুর বিভাগীয় প্রাণিসম্পদ পরিচালক ডা. মো. আব্দুল হাই সরকার বলেছেন, টিকাদানের কারণেই একসময় মানুষের প্রাণঘাতী গুটি বসন্ত রোগ দেশ থেকে চিরতরে বিদায় নিয়েছে। একইভাবে প্রাণিসম্পদ রক্ষা ও বিস্তারে গবাদিপশুকে ব্যাপকভাবে টিকা দেওয়ার কোনো বিকল্প নেই।বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার সেনগাও ইউনিয়নের দানাজপুর সীমান্ত এলাকায় উপজেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে ফ্রি ভ্যাকসিনেশন ক্যাম্পের […]

পীরগঞ্জে ১০ কোটি টাকার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি জাহিদুর

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভায় রাস্তা সংস্কার, আরসিসি ড্রেন, ফুটপাত ও স্ট্রিট লাইট স্থাপনকাজ সহ ১০ কোটি টাকার উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ২০২৬) পীরগঞ্জে পৌর শহরে আয়োজিত অনুষ্ঠানে এসব উন্নয়নকাজের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। জানা গেছে, পৌর এলাকার সড়ক যোগাযোগব্যবস্থা আরও উন্নত, পানি […]

পীরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ’সবার আগে বাংলাদেশ এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ আগস্ট) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সর্দারের […]

পীরগঞ্জে আ.লীগের সাবেক উপজেলা চেয়ারম্যানের বাসায় পুলিশি তল্লাশি

পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ১৫ আগস্টকে ঘিরে নাশকতার আশঙ্কায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার অংশ হিসেবে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলামের বাসাসহ যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের কয়েকজন নেতা-কর্মীর বাসায় অভিযান চালিয়ে তল্লাশি করেছে পুলিশ।শনিবার (১৫ আগস্ট) পীরগঞ্জ ইউনিয়নের ভাকুরা গ্রামে আখতারুল ইসলামের বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় […]

পীরগঞ্জে ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা

পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা প্রানিসম্পদ বিভাগের উদ্যোগে “এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স (এএমআর) রোধে প্রাণিসম্পদ সংশ্লিষ্ট স্টেক-হোল্ডারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ভোমরাদহ ইউনিয়ন পরিষদ হলরমে ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদের সভাপতিত্বে ১১ আগষ্ট এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম তার বক্তব্যে […]