• ২৬শে মার্চ, ২০২৬
  • ১১ই চৈত্র, ১৪৩২
  • ৬ই শাওয়াল, ১৪৪৭
  • এখন সময়, ভোর ৫:১৫

কুড়িগ্রামের উলিপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ পালিত

অনলাইন ডেস্ক

শাহরিয়ার কবির ।।
প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি ও জনসচেতনতা বৃদ্ধি করতে হবে ।
প্রশিক্ষণ ও জনসচেতনতার মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি অনেক অংশে কমিয়ে আনা সম্ভব।
যার ফলে সকলকে দুর্যোগ মোকাবেলা ও প্রতিরোধে প্রস্তুত থাকতে হবে ।
মঙ্গলবার কুড়িগ্রামের উলিপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত
” দুর্যোগ প্রস্তুতি দিবস – ২০২৬ ” পালনকালে বক্তারা এসব কথা বলেন।

” দুর্যোগ প্রস্তুতি দিবস -২০২৬ ” উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ,
অগ্নি নির্বাপন মহড়া ও বর্ণাঢ্য রেলির আয়োজন করা হয়। রেলিটি উপজেলা চত্বর থেকে
বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে
শেষ হয় ।

রেলিতে সরকারি কর্মকর্তা কর্মচারী, স্বেচ্ছাসেবী সংগঠন, শিক্ষক শিক্ষার্থী এবং বিভিন্ন
এনজিও প্রতিনিধিগণ অংশ গ্রহণ করেন।
রেলি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসানের সভাপতিত্বে উপজেলা হল রুমে
এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস ফাতিমা তোকদার , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা
ফিজানুর রহমান, উলিপুর উপজেলা প্রেসক্লাবের আহবায়ক ফিরোজ কবির কাজল,
উলিপুর রিপোর্টার্স ইউনিটির আবায়ক মমিনুল ইসলাম প্রমূখ ।