• ৫ই ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৩শে মাঘ, ১৪৩২
  • ১৬ই শা'বান, ১৪৪৭
  • এখন সময়, রাত ১০:৫১

ঠাকুরগাঁও-৩ আসনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র জমা

অনলাইন ডেস্ক

স্টাফ রিপোর্টার, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)
ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

এরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত জাহিদুর রহমান জাহিদ, জামায়াতে ইসলামীর মিজানুর রহমান মাস্টার, জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহমেদ, কমিউনিষ্ট পার্টির প্রভাত সমীর শাহজাহান আলম, গণ অধিকার পরিষদের মামুনুর রশীদ মামুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের রুহুল আমিন, বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টির কমলা কান্ত রায়, বাংলাদেশ সুপ্রিম পার্টির আবুল কালাম আজাদ, মুসলিম লীগের খলিলুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী আশা মনি।