• ৫ই ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৩শে মাঘ, ১৪৩২
  • ১৬ই শা'বান, ১৪৪৭
  • এখন সময়, সন্ধ্যা ৭:৩৭

রাণীশংকৈলে বিশুদ্ধ পানির উদ্যোগ, ওলামাদলের টিউবওয়েল বিতরণ

অনলাইন ডেস্ক

রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি :

ওলামাদলের পক্ষ থেকে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সাধারণ ও দরিদ্র মানুষের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়েছে। বিশুদ্ধ পানির সংকট দূর করে জনস্বাস্থ্যের উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনের মাটি ও মানুষের নেতা, বিএনপি মনোনীত ধানের শীষের এমপি পদপ্রার্থী জননেতা আলহাজ্ব জাহিদুর রহমান। তিনি বলেন, বিশুদ্ধ পানির অভাব এখনো গ্রামবাংলার একটি বড় সমস্যা। এই সংকট নিরসনে সমাজের বিত্তবান ও রাজনৈতিক সংগঠনগুলোকে এগিয়ে আসতে হবে।


তিনি আরও বলেন, বিএনপি সবসময় সাধারণ মানুষের মৌলিক অধিকার ও মানবিক চাহিদা পূরণে কাজ করে আসছে। ভবিষ্যতেও জনগণের পাশে থেকে এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখা হবে।
অনুষ্ঠানে ওলামাদলের স্থানীয় নেতৃবৃন্দ, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে উপকারভোগী পরিবারের মাঝে টিউবওয়েল হস্তান্তর করা হয়।