শাহরিয়ার কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় কৃষি জমি সংস্কারের নামে চলছে মাটি বিক্রির মহোৎসব। প্রশাসনের নিষেধাজ্ঞা, রাতে-দিনে মোবাইল কোর্ট পরিচালনা, জেল-জরিমানা, মাটি পরিবহনের ট্রাক্টর জব্দসহ নানামুখী পদক্ষেপেও থামছেনা মাটি খেকোদের দৌরাত্ম্য।
উপজেলার বিভিন্ন এলাকায় তিন ফসলি জমির উর্বর মাটি কেটে ইটভাটায় প্রদানসহ নদীর পাড়, খাল, পুকুরের মাটি লুট করা হচ্ছে। এতেই ক্ষান্ত নন মাটি খেতের দল। উটকল বা ভেকু দিয়ে মাটি ওঠানোর পর আরও গভীর থেকে বালুও উত্তোলন করছে । কিছুতেই যেন থামছেই না এই মাটি উত্তোলন। প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে মাটি খেকোদের এই অবৈধ রমরমা ব্যবসা।
ফলে গ্গ্রামীণ জনপদের সড়ক গুলোও নষ্ট হচ্ছে। এ কারণে গ্রামীন সড়কগুলো পড়ছে হুমকির মুখে । যে কোনো সময় সড়ক গুলো ধ্বসে পড়তে পারে। গ্রামীণ জনপদের রাস্তাগুলো ধুলো-বালির কারণে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে । সড়কের পাশাপাশি আশ পাশের ফসল ও পরিবেশ নষ্ট হচ্ছে |
আমন ধান কাটামাড়াইয়ের পর থেকে উপজেলার বিভিন্ন এলাকায় কৌশলে শুরু হয়েছে পুকুর সংস্কার, ফসলি জমি উচু-নিচু সমান, ফসলি জমিতে পুকুর খনন, নদীর পাড় কাটা, খালের মাটিকাটাসহ মাটি বিক্রির মহোৎসব । এসব মাটি স্থানীয়দের নিকট বিক্রির করার পাশাপাশি বেশিরভাগ মাটি যাচ্ছে ইটভাটায়।
অভিযোগ রয়েছে অবৈধ ভাবে মাটি কাটার বিষয়ে অভিযোগ পেলেও অনেক সময় ব্যবস্থা নিচ্ছে না স্থানীয় প্রশাসন। ফলে এলাকায় প্রকাশ্যে বা গোপনে মাটি কাটার রমরমা ব্যবসা চলছে।
অবশ্য স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় এলাকায় বেশকিছু ব্যক্তি ভেকু ব্যবসার সঙ্গে জড়িত হয়েছেন। তাদের দৌরাত্ম্য কমাতে যেন কোনো মন্ত্রই খাটছেনা।
সরেজমিন ঘুরে দেখা গেছে- উপজেলার বলিদ্বারা উজধারি গ্রামে মানিক নামের এক অসাধু ব্যবসায়ী পুকুর সংস্কারের নামে মাটি ও বালু বিক্রী করছেন | উত্তরগাঁও বাজারের পশ্চিম পাশে আক্কাশ আলী নামের এক অসাধু ব্যবসায়ী মাটি বিক্রীর সাথে বালুও বিক্রী করছেন | সাদঘরিয়া এলাকার অসাধু ব্যবসায়ী মাহাবুব আলম ও সন্ধ্যারই গ্রামের মনজুর এলাহীতিন ফসলি জমির মাটি কেটে রফিক ভাটায় বিক্রী করছেন |