ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার খিরাইচন্ডী গ্রামে চাচার জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।
সোমবার সকালে কৃষক তরিকুল ইসলামের খোশ কবলা ক্রয়কৃত জমি দখলে নেওয়ার চেষ্টা করে তার ভাতিজারা।
কৃষক তরিকুল ইসলাম জানান , ক্রয়কৃত উক্ত জমি দীর্ঘ ২৫ বছর যাবৎ ভোগদখল করে আসছিল ।
হঠাৎ করেই বাড়ির পাশের উক্ত জমিতে ভাতিজাদের কু- নজর পড়ে । ফলে তারা জমিতে ভূয়া কাগজের বলে ৪৪১১ দাগের ২১.৭৫ শতক ক্রয়কৃত জমি দখলের উদ্দেশ্যে হানা দেয়।
উল্লেখ থাকে যে , বিষয়টি বুঝতে পেরে তরিকুল ইসলাম আইনের শরণাপন্ন হন একই সঙ্গে হরিপুর থানা
এবং কোর্টে অভিযোগ করেছেন। তরিকুল বলেন , মামলা চলমান থাকা সত্ত্বেও এবং কি চিরস্হায়ী নিষেধাজ্ঞা (ইনজাংকশন জারী),১৪৪ ধারাসহ মোট ৫ টি মামলা থাকা সত্ত্বেও বাদীর জমি থেকে ক্ষেতের গম কাটার পায়তারা করে।
কৃষক তরিকুল ইসলাম অভিযোগ করে বলেন , সোমবার সকালে পরিবারের সদস্যদের নিয়ে জমিতে ক্ষেতের গম কাটতে গেলে ভাতিজা সাহাব উদ্দীন,আনারুলসহ তাদের সঙ্গীয় লোকজন লাঠি সোটা নিয়ে ফিল্মি স্টাইলে আমাদের ওপর ঝাঁপিয়ে পরে এবং আমার স্ত্রীকে লাথি মেরে মাটিতে ফেলে দেয়। এতে সে গুরুত্বর আহত হয় | তরিকুল বলেন পরিস্থিতি খারাপ দেখলে আমরা জীবন বাঁচাতে ও আত্মরক্ষার্থে বাসায় ফিরে এসে পুলিশের শরণাপন্ন হয় | আমরা বাসায় ফিরে আসলে হামলাকারীরা ক্ষেতের গম তছনছ করে নষ্ট করে দেয়।
হরিপুর থানা সাব- ইন্সপেক্টর আব্বাস জানান– খবর পেয়ে আমরা খিরাইচন্ডী গ্রামে যায় এবং সেখানকার অবস্থা পরিদর্শন করি | বিবাদীদের পাওয়া যায় নি | সমাধানের জন্য উভয়পক্ষকে থানায় ডাকা হয়েছে |