বারান্দায় বসে ছিলেন ভূমি প্রতিমন্ত্রী; কর্মকর্তা-কর্মচারীরা অনুপস্থিত
ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামাল নারায়ণগঞ্জ সদর উপজেলার একটি ইউনিয়ন ভূমি কার্যালয় পরিদর্শনে এসে দেখেন নির্দিষ্ট সময়ের মধ্যে পরিচ্ছন্নকর্মী ছাড়া আর কেউ আসেননি। কর্মকর্তা-কর্মচারীদের কক্ষগুলোও তালাবদ্ধ ছিল। বাকি সবাই কার্যালয়ে অনুপস্থিত ছিলেন। বাধ্য হয়ে কার্যালয়ের বারান্দায় রাখা চেয়ারে বসে অপেক্ষা করতে হয়েছে প্রতিমন্ত্রীকে। বুধবার ৪ মার্চ সকাল নয়টার দিকে সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন ভূমি কার্যালয়ে এমন ঘটনা ঘটে। […]
হাদিকে হত্যাচেষ্টাকারীরা ভারতে ঢুকলে গ্রেপ্তারের আহ্বান

বাংলাদেশের ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় সন্দেহভাজনরা যাতে ভারতে পালাতে না পারে, সে বিষয়ে ভারতের সহযোগিতা কামনা করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে তারা ভারতে প্রবেশ করলে দ্রুত গ্রেপ্তার করে বাংলাদেশে ফেরত পাঠানোর দাবি জানানো হয়েছে। রোববার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সময় তাঁর মাধ্যমে ভারত সরকারের […]