• ২রা নভেম্বর, ২০২৬
  • ১৮ই কার্তিক, ১৪৩৩
  • ২১শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
  • এখন সময়, বিকাল ৩:৫৩

২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ২৭ ডিসেম্বর ভোটার হবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সোমবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।  সালাহউদ্দিন আহমদ বলেন, আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরবেন তারেক রহমান। এরপর ২৭ ডিসেম্বর ভোটার […]

পীরগঞ্জে প্রাক বড়দিন উদযাপিত

পীরগঞ্জ প্রতিনিধিঃযীশুখৃষ্টের জম্মদিন উপলক্ষে পীরগঞ্জে প্রাক বড়দিন উদযাপিত হয়েছে। শনিবার বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন পীরগঞ্জ উপজেলা শাখার আয়োজনে এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খ্রীষ্টান এসোসিয়েশনের সভাপতি রেভারেন্ড বিষ্ণুপদ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম, থানা অফিসার ইনচার্জ মাজাহারুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য […]

শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাণীশংকৈলে ছাত্র-জনতার মশাল মিছিল

মাহাবুব আলম,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মশাল মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে ছাত্র-জনতা। শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।ছাত্র-জনতার ব্যানারে আয়োজিত মশাল মিছিলটি পৌর শহরের শিবদিঘী ‘জুলাই চত্বর’ এলাকা থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ […]

ওসমান হাদি ইন্তেকাল করেছেন

দুর্বৃত্তের গুলিতে আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি মারা গেছেন। সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বৃহস্পতিবার রাতে ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজ এবং ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করা হয়। এদিকে, ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি লেখেন,‘আমাদের […]

পীরগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত

ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার ‘দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার […]

পীরগঞ্জে ছিন্নমুল ও গুচ্ছগ্রামবাসীদের মাঝে কম্বল বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ছিন্নমূল, ভবঘুরে ও রিক্সা-ভ্যানচালকদের মাঝে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বুধবার গভীর রাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাছবীর হোসেন নিজেই শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।জানা যায়, রাতে ৬নং পীরগঞ্জ ইউনিয়নের চাপোর এলাকায় শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। ইউএনওর হাতে কম্বল পেয়ে অনেকেই রাতের আঁধারে ঠান্ডা থেকে তাৎক্ষণিক স্বস্তি পান। […]

ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে কৃষকের মাঝে পুষ্টিসমৃদ্ধ জিংক ধানের বীজ বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে ১০০ জন কৃষকের মাঝে পুষ্টিসমৃদ্ধ জিংক ধানের বীজ বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি জিংক ধানের সম্প্রসারণে অগ্রণী কৃষকের প্রশিক্ষণ প্রদান করা হয়।  বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের সিকদার হাট উচ্চ বিদ্যালয় মাঠে অগ্রণী কৃষকদের প্রশিক্ষণ ও বিনামূল্যে জিংক ধানের বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে […]

চোরাগোপ্তা হামলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ ইসি’র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে চোরাগোপ্তা হামলা ও নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে সন্ত্রাসীরা যেন পার পেয়ে না যায় এবং পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে না যায়—সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর শীর্ষ কর্মকর্তাদের […]

পীরগঞ্জে বিএনপি প্রার্থীর পক্ষে তারুণ্যের বিশাল সমাবেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ–রাণীশংকৈল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমানের সমর্থনে পীরগঞ্জে তারুণ্যের এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার মাইক্রো স্ট্যান্ড চত্বরে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও ছাত্রদলের যৌথ আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের সভাপতি নজমুল হুদা মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে […]

পীরগঞ্জে সরকারের নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে সার বিক্রি করে যাচ্ছেন ডিলার

পীরগঞ্জ (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে সরকারের নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে সার বিক্রি করে যাচ্ছেন ডিলার। গতকাল বুধবার সকাল সাড়ে নয়টা ভোমরাদহ ইউনিয়নে বিএডিসি (ডিলার) মেসার্স জামান বীজ ভান্ডার গোডাউনে দেখা গেছে ওই ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ২ শতাধিক কৃষক সার ক্রয় করতে আসে। সরকার নির্ধারিত মূল্য তালিকা সাইনবোর্ড দিয়ে সরকারি মূল্য […]