• ৫ই ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৩শে মাঘ, ১৪৩২
  • ১৬ই শা'বান, ১৪৪৭
  • এখন সময়, রাত ১০:৫১

ঠাকুরগাঁও-৩ আসনে ১০ প্রার্থীর মনোনয়নপত্র জমা

স্টাফ রিপোর্টার, পীরগঞ্জ (ঠাকুরগাঁও)ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রানীশংকৈল) আসনে ১০ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। এরা হলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত জাহিদুর রহমান জাহিদ, জামায়াতে ইসলামীর মিজানুর রহমান মাস্টার, জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহমেদ, কমিউনিষ্ট পার্টির প্রভাত সমীর শাহজাহান আলম, গণ অধিকার পরিষদের মামুনুর রশীদ মামুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের রুহুল আমিন, বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টির কমলা […]

রিকশায় চড়ে ঠাকুরগাঁও ১ আসনেমনোনয়ন দাখিল করলেন মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁও ১ আসনে মনোনয়ন পত্র দাখিল করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বেলা ১২ টার সময় দলীয় কার্যালয় থেকে রিকশায় চড়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানার কাছে মনোনয়ন দাখিল করেন তিনি। মনোনয়ন দাখিলের পূর্বে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সকল ধর্মের মানুষদের নিয়ে […]

জাল দলিল মামলায় সাব-রেজিস্ট্রারকে দুপুরে কারাগারে পাঠানো হয়, সন্ধ্যায় পান জামিন

জাল দলিল প্রস্তুত ও দলিলের ভলিউম ঘষামাজার অভিযোগে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী সাব-রেজিস্ট্রি অফিসের সাব-রেজিস্ট্রার মনীষা রায়কে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। পরে সন্ধ্যায় তিনি জামিনে মুক্তি পান। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে নীলফামারী আমলি আদালতে হাজির করা হলে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। পরে একই দিন সন্ধ্যায় সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট […]

মূল্যতালিকা প্রদর্শন না করায় পীরগঞ্জে ফল দোকান মালিককে ৫ হাজার টাকা জরিমানা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিবাজারে শৃঙ্খলা নিশ্চিতকরণ ও ভোক্তাদের অধিকার রক্ষায় ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাছবীর হোসেন গত দুই দিন ধরে অভিযান পরিচালনা করছেন। রবিবার সন্ধা ৭টায় পৌর শহরে পূর্ব চৌরাস্তায় দোকানে মূল্যতালিকা প্রদর্শন না করায় ভোক্তাদের অধিকার সংরক্ষণ আইনের ৩৮ ধারায় কামরুল ফল দোকান মালিক খোকনকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও ইউএনও তাছবীর হোসেন ৫ হাজার […]

‘আই হ্যাভ অ্যা প্ল্যান’—গড়তে চান নতুন দেশ

মার্টিন লুথার কিং বলেছিলেন ‘আই হ্যাভ অ্যা ড্রিম’, আর আজ ঢাকার জনসমুদ্রে দাঁড়িয়ে তারেক রহমান ঘোষণা করলেন—‘আই হ্যাভ অ্যা প্ল্যান’। কিন্তু কী সেই পরিকল্পনা? আজ দুপুর ৩টা ৫৭ মিনিট। ৩০০ ফিটের বিশাল সংবর্ধনা মঞ্চে দাঁড়িয়ে ‘প্রিয় বাংলাদেশ’ সম্বোধন করে বক্তব্য শুরু করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। লাল-সবুজ বাসে চড়ে যখন তিনি মঞ্চে এলেন, তখন চারপাশ যেন […]

৩০০ ফিটে তারেক রহমানের চমক: বিশেষ চেয়ার নয়, চাইলেন সাধারণ আসন

মঞ্চে তখন হাজারো মানুষের গগনবিদারী স্লোগান। নিজের জন্য রাখা রাজকীয় বা বিশেষ চেয়ারটি দেখে হাত দিয়ে ইশারা করলেন তারেক রহমান। এরপর সবাইকে অবাক করে দিয়ে বিশেষ চেয়ারটি সরিয়ে তিনি বসলেন একদম সাধারণ একটি প্লাস্টিকের বা কাঠের চেয়ারে। আজ ২৫শে ডিসেম্বর। দুপুর ১২টা ৩৫ মিনিটে বিমানবন্দর থেকে রওনা দিয়ে দীর্ঘ ৩ ঘণ্টা ১৫ মিনিটের জনসমুদ্র পাড়ি […]

সংবর্ধনা শেষে এভারকেয়ারের পথে তারেক রহমান

রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেশবাসীর উদ্দেশে বক্তব্য দিয়ে এভারকেয়ারের পথে রওয়ানা দিয়েছেন তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৪টা ১৮ মিনিটের দিকে সংবর্ধনাস্থল ত্যাগ করে এভারকেয়ারের উদ্দেশে যাত্রা করেন তিনি।

সবাই মিলে গড়ব নিরাপদ বাংলাদেশ: তারেক রহমানের ঘোষণা

এমন এক বাংলাদেশ গড়তে চাই, যা একজন মা দেখেন! ১৭ বছরের নির্বাসন শেষে আজ রাজধানীর ৩০০ ফিট সড়কে দাঁড়িয়ে এভাবেই নিজের স্বপ্নের কথা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ ২৫শে ডিসেম্বর। দুপুর পৌনে ৪টায় লাল-সবুজ রঙে সাজানো সেই বিশেষ বাসে করে সংবর্ধনাস্থলে পৌঁছান তিনি। বিমানবন্দর থেকে ৪ ঘণ্টার দীর্ঘ পথ পাড়ি দিয়ে যখন তিনি […]

মানুষ এখন কথা বলার অধিকার ফিরে পেতে চায়: তারেক রহমান

বাংলাদেশের মানুষ আজ কথা বলার অধিকার ফিরে পেতে চায়, ফিরে পেতে চায় তাদের গণতান্ত্রিক অধিকার!—৩০০ ফিটের বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে এভাবেই গর্জে উঠলেন তারেক রহমা আজ ২৫শে ডিসেম্বর। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে প্রিয় বাংলাদেশে ফিরেই রাজকীয় গণসংবর্ধনায় যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিকেল ৪টার দিকে যখন তিনি মাইক্রোফোন হাতে নিলেন, তখন পুরো ৩০০ ফিট এলাকা […]

ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব

জুলাই গণহত্যার দায়ে রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা ফ্যাসিস্ট আওয়ামী লীগ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বুধবার বিকেলে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে এক সাংবাদিক প্রধান […]