পীরগঞ্জে ছিন্নমুল ও গুচ্ছগ্রামবাসীদের মাঝে কম্বল বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধিঃঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ছিন্নমূল, ভবঘুরে ও রিক্সা-ভ্যানচালকদের মাঝে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন। বুধবার গভীর রাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাছবীর হোসেন নিজেই শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।জানা যায়, রাতে ৬নং পীরগঞ্জ ইউনিয়নের চাপোর এলাকায় শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। ইউএনওর হাতে কম্বল পেয়ে অনেকেই রাতের আঁধারে ঠান্ডা থেকে তাৎক্ষণিক স্বস্তি পান। […]
ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে কৃষকের মাঝে পুষ্টিসমৃদ্ধ জিংক ধানের বীজ বিতরণ

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে ১০০ জন কৃষকের মাঝে পুষ্টিসমৃদ্ধ জিংক ধানের বীজ বিতরণ করা হয়েছে। এর পাশাপাশি জিংক ধানের সম্প্রসারণে অগ্রণী কৃষকের প্রশিক্ষণ প্রদান করা হয়। বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের সিকদার হাট উচ্চ বিদ্যালয় মাঠে অগ্রণী কৃষকদের প্রশিক্ষণ ও বিনামূল্যে জিংক ধানের বীজ বিতরণ করা হয়। অনুষ্ঠানটির আয়োজন করে […]
চোরাগোপ্তা হামলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ ইসি’র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে চোরাগোপ্তা হামলা ও নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে সন্ত্রাসীরা যেন পার পেয়ে না যায় এবং পরিস্থিতি যেন নিয়ন্ত্রণের বাইরে না যায়—সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে। রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সভাকক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর শীর্ষ কর্মকর্তাদের […]
পীরগঞ্জে বিএনপি প্রার্থীর পক্ষে তারুণ্যের বিশাল সমাবেশ

ঠাকুরগাঁও প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ–রাণীশংকৈল) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমানের সমর্থনে পীরগঞ্জে তারুণ্যের এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার মাইক্রো স্ট্যান্ড চত্বরে উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল, শ্রমিকদল ও ছাত্রদলের যৌথ আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের সভাপতি নজমুল হুদা মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে […]
পীরগঞ্জে সরকারের নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে সার বিক্রি করে যাচ্ছেন ডিলার

পীরগঞ্জ (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে সরকারের নির্ধারিত মূল্যে কৃষকদের মাঝে সার বিক্রি করে যাচ্ছেন ডিলার। গতকাল বুধবার সকাল সাড়ে নয়টা ভোমরাদহ ইউনিয়নে বিএডিসি (ডিলার) মেসার্স জামান বীজ ভান্ডার গোডাউনে দেখা গেছে ওই ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে ২ শতাধিক কৃষক সার ক্রয় করতে আসে। সরকার নির্ধারিত মূল্য তালিকা সাইনবোর্ড দিয়ে সরকারি মূল্য […]
চাঁদাবাজির মিথ্যা মামলায় দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদকের জেল,প্রেস ক্লাব পীরগঞ্জের নিন্দা প্রকাশ

পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঢাকা থেকে প্রকাশিত ৩৭ বছর ধরে জাতীয় দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক শামসুল হক দুররানীর বিরুদ্ধে অভিযোগ- এক ঠিকাদারের কাছ থেকে ২০ লাখ টাকা চাঁদা দাবি এবং ভয়ভীতি দেখানো একটি মিথ্যা মামলার জামিন চাইতে গিয়ে আদালতে আত্মসমর্পণ করেন তিনি। কিন্তু সেই আবেদন নামঞ্জুর করে আদালত। শামসুল হক দুররানীর কারাদণ্ডের ঘটনায় তীব্র নিন্দা-উদ্বেগ জানিয়েছে […]
পীরগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধিপীরগঞ্জে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র্যালি বের হয়ে শহরের বিভন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী তাছবীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় সভায় বক্তব্য রাখেন পীরগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হাকিম, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন […]
পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এ প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজনে জাতীয় সঙ্গীতের তালে তালে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন, ফেস্টুন উড়ানো, র্যালি, দুর্নীতি বিরোধী মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় উত্তোলন […]
“মা–মেয়েকে হত্যার পর স্কুলের পোশাক পরে বাড়ি থেকে বের হয় গৃহকর্মী”

বোরকা পরে রাজধানীর মোহাম্মদপুরের শাহজাহান রোডের একটি বাসায় প্রবেশ করে মা ও মেয়েকে হত্যার পর স্কুল ড্রেস ও মুখে মাস্ক পরে নির্বিঘ্নে বেরিয়ে যায় গৃহকর্মী। সোমবার সকালে ঘটে এ নৃশংস ঘটনা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতরা হলেন—মা মালাইলা আফরোজ (৪৮) এবং তার মেয়ে নাফিসা বিনতে আজিজ (১৫)। পুলিশ জানায়, চার দিন আগে আয়েশা […]