• ২৬শে মার্চ, ২০২৬
  • ১২ই চৈত্র, ১৪৩২
  • ৬ই শাওয়াল, ১৪৪৭
  • এখন সময়, সকাল ১১:১০

পীরগঞ্জে ছিন্নমুল ও গুচ্ছগ্রামবাসীদের মাঝে কম্বল বিতরণ

অনলাইন ডেস্ক

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ছিন্নমূল, ভবঘুরে ও রিক্সা-ভ্যানচালকদের মাঝে কম্বল বিতরণ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার গভীর রাতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাছবীর হোসেন নিজেই শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।
জানা যায়, রাতে ৬নং পীরগঞ্জ ইউনিয়নের চাপোর এলাকায় শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। ইউএনওর হাতে কম্বল পেয়ে অনেকেই রাতের আঁধারে ঠান্ডা থেকে তাৎক্ষণিক স্বস্তি পান। অনেকে জানান, শীতের রাতে প্রশাসনের এমন উদ্যোগ তাদের কাছে অপ্রত্যাশিত হলেও অত্যন্ত হৃদয়স্পর্শী।
কম্বল বিতরণকালে ইউএনও তাছবীর হোসেন বলেন,“শীতে প্রান্তিক মানুষের কষ্ট অনুভব করে প্রশাসন। সে কারনে প্রশাসনের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা মাঠে কাজ করছি।” এসময় তার সাথে ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম।
উপজেলা প্রশাসনের এ ধরনের রাতে ঘুরে দেখা এবং শীতার্তদের পাশে দাঁড়ানোর উদ্যোগ সাধারণ মানুষের মাঝে প্রশংসা কুড়িয়েছে।

স্থানীয়রা জানান, শীতবস্ত্রের চাহিদা আরও রয়েছে এবং ধারাবাহিকভাবে এমন মানবিক সেবা দেওয়া হলে প্রান্তিক মানুষগুলো শীত মোকাবেলায় অনেকটাই স্বস্তি পাবে।