ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার পৌনে ৮ শত জামে মসজিদে প্রায় দেড় লক্ষ মানুষের মাঝে গণভোটের প্রচারনা চালানো হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাছবীর হোসেনের উদ্যোগে শুক্রবার জামে মসজিদে খুতবার আগে এ প্রচারনা চালানো হয়। এতে উপজেলার প্রান্তিক মানুষের কাছে গণভোটের প্রচারনা পৌছে দেয়া হচ্ছে বলে জানান ইউএনও।
জানাগেছে, আগামী ১২ ফেব্রুয়ারী ত্রয়োদ্বশ জাতীয় সংসদ নির্বাচন। ওই সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটের আয়োজন করেছেন নির্বাচন কমিশন। শুক্রবার উপজেলার ৭৭২টি জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে গণভোটের ‘হ্যাঁ’ ও ‘না’ ভোট সম্পর্কে প্রচার করা হয়। এতে উপজেলার অন্তত দেড় লক্ষ মানুষের কাছে গণভোটের খবর পৌছে যায়। উপজেলা কামরাঙ্গাতলী জামে মসজিদে গণভোট প্রচারনায় অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার তাছবীর হোসেন।
ওই মসজিদের মুসল্লী তৈয়বুর রহমান বলেন, উপজেলা প্রশাসনের উদ্যোগে জামে মসজিদে খুতবার আগে গণভোটের প্রচার-প্রচারনা চালানো হয়েছে। উপজেলা প্রশাসনের এটি একটি ভালো উদ্যোগ।
মডেল জামে মসজিদের ইমাম মাওলানা আবরারুল হক মাহফুজ বলেন, শুক্রবার জুম্মার দিন খুতবার আগে মুসল্লীদের গণভোট সম্পর্কে অবগত করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার তাছবীর হোসেন বলেন, গণভোটের প্রচারনা চালাতে উপজেলার সকল মসজিদের ইমামদের নির্দেশ দেয়া হয়েছে। উপজেলার সকল মসজিদের ইমামগণ শুক্রবার জুম্মার নামাজের আগে গণভোটের প্রচারনা চালিয়েছেন। মন্দির, গির্জা ও পেগোডায় সুবিধাজনক সময়ে গণভোটের প্রচারনা চালানো জন্য বলা হয়েছে। এতে প্রায় সকল সম্মানিত ভোটর গণভোট সম্পর্কে অবগত হবেন। তিনি আরো বলেন, সরকারি নিদের্শনা অনুযায়ী নির্বাচনের আগ মুহুর্ত পর্যন্ত এভাবে গণভোটের প্রচারনা চালানো হবে।