• ৩রা আগস্ট, ২০২৬
  • ১৯শে শ্রাবণ, ১৪৩৩
  • ১৯শে সফর, ১৪৪৮
  • এখন সময়, রাত ৮:৩৪

সার সরবরাহে দুর্নীতি করলে ডিলারশীপ বাতিল করা হবে

অনলাইন ডেস্ক

শাহরিয়ার কবির, বিশেষ প্রতিনিধি ।।

দেশের বিভিন্ন রাজনৈতিক দলের ছত্র ছায়ায় নিয়োগ প্রাপ্ত রাসায়নিক সারের ডিলাররা সার নিয়ে দুর্নীতি করলে তাদের আইনের আওতায় আনা হবে একই সঙ্গে ডিলারশিপ বাতিল করা হবে । কৃষির উৎপাদনের ক্ষেত্রে সার নিয়ে কেলেঙ্কারি করলে তা বরদাস্ত করা হবে না। মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে এবং দিনাজপুর অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প ( ১ম সংশোধিত ) এর আওতায় তিন দিনব্যাপী ” কৃষি প্রযুক্তি মেলা ২০২৬ ” এর উদ্বোধনী অনুষ্ঠানে ঠাকুরগাঁও – ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাহিদুর রহমান জাহিদ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন ।

এ সময় প্রধান অতিথি বলেন , দেশের কৃষি ক্ষেত্রে সার সরবরাহ করতে গিয়ে কেউ কোনো রকম ত্রুটি করলে তা কঠোর হস্তে দমন করা হবে । কৃষির উন্নয়নে সার সরবরাহে কোন রকম ত্রুটিবরদাস করা হবে না ।
এ সময় তিনি বলেন, দেশে কৃষি ক্ষেত্রে উন্নয়নের জন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে ।

অনুষ্ঠানে রাণীশংকৈল উপজেলার কৃষি কর্মকর্তা জনাব শহিদুল ইসলাম স্বাগত বক্তব্যে বলেন, মেলায় টেকসই কৃষি, নিরাপদ শাকসবজি উৎপাদন, কৃষিকে কিভাবে আধুনিকায়ন করা যায়, কৃষিকে একইসঙ্গে কিভাবে বাণিজ্যিক ও রপ্তানীমুখী করা যায় তা বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে দেখানোর চেষ্টা করা হয়েছে ।

শহিদুল ইসলাম আরও বলেন, বাংলাদেশে যে কৃষি জমি ছিল তা অর্ধেকে নেমে এসেছে এবং জনসংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে তারপরও বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। কারণ, দেশের কৃষি প্রযুক্তি এবং এর উন্নয়ন দুর্বার গতিতে এগিয়ে চলছে।

এ সময় অনুষ্ঠানে প্রকল্প পরিচালক আবু রেজা মোহাম্মদ আসাদুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক ( উদ্ভিদ ও সংরক্ষণ ) আলাউদ্দিন শেখ, মনিটরিং ও বাস্তবায়ন কর্মকর্তা মশিউর রহমান, রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল বারী, রাণীশংকৈল পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী প্রমুখ।

Download This News Card