• ৩রা আগস্ট, ২০২৬
  • ১৯শে শ্রাবণ, ১৪৩৩
  • ১৯শে সফর, ১৪৪৮
  • এখন সময়, রাত ৮:৩৫

পীরগঞ্জে গরীব অসহায় ৩শ জনের মাঝে নগদ ৬ লাখ টাকা সহায়তা প্রদান

অনলাইন ডেস্ক

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঈদ উপলক্ষে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রান ও কল্যাণ তহবিল থেকে ৩ শ গরীব অসহায় মানুষের ৬ লক্ষ টাকা নগদ সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার (১৮ই মার্চ) দুপুরে পৌর অডিটোরিয়ামে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ ও রানীশংকৈলে) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি জাহিদুর রহমান এ সহায়তা প্রদান করেন। এ সময় ইউএনও (ভারপ্রাপ্ত) এম এন ইশফাকুল কবীর, উপজেলা বিএনপির সহ সভাপতি মঈনুল হোসেন সোহাগ, সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, পৌর বিএনপির সভাপতি রুহুল আমীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল ইসলাম, যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, উপজেলা যুবদলের সভাপতি নজমুল হুদা মিঠু সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Download This News Card