• ১লা আগস্ট, ২০২৬
  • ১৭ই শ্রাবণ, ১৪৩৩
  • ১৭ই সফর, ১৪৪৮
  • এখন সময়, দুপুর ১:০৭

পীরগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা

অনলাইন ডেস্ক

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আইন শৃঙ্খলা কমিটি এ সভা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গোলাম রব্বানী সরদারের সভাপতিত্বে আইন শৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন পীরগঞ্জ থানার ওসি ইকবাল হোসেন প্রামানিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পীরগঞ্জ বন বিট কর্মকর্তা মহসীন আলী, জামায়াতের আমীর বাবুল আহম্মেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল আহমেদ, পীরগঞ্জ প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, ইউপি চেয়ারম্যান যথাক্রমে গোলাম মোস্তফা, মোখলেসুর রহমান চৌধুরী, সাইদুর রহমান, জয়নাল আবেদীন জিয়াউর রহমান জিয়া, আব্দুস সহিদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিম উদ্দীন, মহিলা বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াসমিন, উপজেলা মহিলা দলের যুগ্ম আহবায়ক জয়িতা নাহিদ পারভিন রিপা প্রমুখ।

Download This News Card