• ৪ঠা আগস্ট, ২০২৬
  • ১৯শে শ্রাবণ, ১৪৩৩
  • ২০শে সফর, ১৪৪৮
  • এখন সময়, রাত ১২:৩৯

জাতীয় পার্টির হাফিজের স্থগিত, স্বতন্ত্র প্রার্থী আশামনির বাতিল

অনলাইন ডেস্ক

পীরগঞ্জ (ঠাকুরগাঁও)প্রতিনিধি
ঠাকুরগাঁও ৩ আসনে ১০ জন প্রার্থীর মধ্যে ৮জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী আশা মনির মনোনয়নপত্র বাতিল ও জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহম্মেদর বিরুদ্ধে মামলা থাকা ও মনোনয়ন পত্র সংশোধনযোগ্য ত্রুটি থাকায় তা স্থগিত করা হয়েছে। শনিবার রিটানিং অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়ন পত্র যাচাই বাছাই কালে এ ঘোষনা দেন রিটানিং অফিসার ও জেলা প্রশাসক ইশরাত ফারজানা। বৈধ প্রার্থীরা হলো জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ, জামায়াতে ইসলামী প্রার্থী মিজানুর রহমান, গণঅধিকার পরিষদ প্রার্থী মামুনুর রশিদ মামুন, বাংলাদেশ মুসলিম লীগের এস এম খলিলুর রহমান সরকার, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রভাত সমীর শাহজাহান আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আল আমিন, বাংলাদেশ সুপ্রিম পার্টি আবুল কালাম আজাদ ও বাংলাদেশ মাইনোরিটি জনতা পার্টির কমলাকান্ত রায়।

Download This News Card