• ৩রা আগস্ট, ২০২৬
  • ১৯শে শ্রাবণ, ১৪৩৩
  • ১৯শে সফর, ১৪৪৮
  • এখন সময়, রাত ৯:২১

শীতার্ত মানুষের পাশে পীরগঞ্জ উপজেলা প্রশাসন, গভীর রাতে শতাধিক কম্বল বিতরণ

অনলাইন ডেস্ক

স্টাপ রিপোর্টারঃ
তীব্র শীতের প্রকোপে বিপর্যস্ত শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে পীরগঞ্জ উপজেলা প্রশাসন। আজ শনিবার রাতে পীরগঞ্জ উপজেলার জাবরহাট ও বৈরচুনা ইউনিয়নের বিভিন্ন এলাকায় দুঃস্থ, অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।
এই মানবিক কার্যক্রমে সরাসরি অংশগ্রহণ করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাছবীর হোসেন। শীতের তীব্রতা বেশি অনুভূত হওয়ায় গভীর রাতে বিভিন্ন গ্রাম ও প্রত্যন্ত এলাকায় গিয়ে শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন তিনি।
হঠাৎ করে রাতে প্রশাসনের এমন উদ্যোগে শীতার্ত মানুষজন স্বস্তি প্রকাশ করেন। কম্বল পেয়ে তারা তাৎক্ষণিকভাবে শীত নিবারণের সুযোগ পান। এ সময় উপকারভোগীরা বলেন, রাতের প্রচণ্ড শীতে তারা চরম কষ্টে ছিলেন, প্রশাসনের এই সহায়তায় তারা কিছুটা হলেও রক্ষা পেয়েছেন।
শীতার্ত এসব মানুষ উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সরকারের প্রতি আন্তরিক ধন্যবাদ জানান। তারা বলেন, এমন উদ্যোগ শীতকালজুড়ে অব্যাহত থাকলে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট অনেকাংশে লাঘব হবে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শীতের তীব্রতা বাড়লে ভবিষ্যতেও শীতার্ত ও অসহায় মানুষের মাঝে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে। মানবিক এই উদ্যোগে এলাকায় প্রশাসনের প্রতি মানুষের আস্থা ও বিশ্বাস আরও দৃঢ় হয়েছে।

Download This News Card