• ১৩ই জুন, ২০২৬
  • ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩
  • ২৬শে জ্বিলহজ্জ, ১৪৪৭
  • এখন সময়, সকাল ৯:২০

পীরগঞ্জের দুই প্রয়াত নেতার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও খাবার বিরতরণ

অনলাইন ডেস্ক

লিমন সরকার (ঠাকুরগাঁও) প্রতিনিধি:

ঠাকুরগাঁও জেলা যুবদলের সাবেক সদস্য ও সাবেক ছাত্রনেতা বখতিয়ার আহম্মেদ উজ্জল এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সিদ্দিকুর রহমানের রুহের মাগফেরাত কামনায় পীরগঞ্জে কোরআন খতম, দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন ২০২৬) পীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাগরিবের নামাজের পর এ দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া। এ সময় আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সহ-সভাপতি রিংকু চৌধুরী, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, শ্রমিক দলের সভাপতি আশরাফুল ইসলাম, পৌর শ্রমিক দলের সভাপতি মুরাদ হোসেন, কৃষক দলের সাধারণ সম্পাদক রাসেল, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য রুবেল হক, ছাত্রনেতা শরীফসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম রেজা।
বক্তারা মরহুম বখতিয়ার আহম্মেদ উজ্জল ও সিদ্দিকুর রহমানের রাজনৈতিক, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন। তারা বলেন, উভয়েই দলের জন্য নিবেদিতপ্রাণ কর্মী ছিলেন এবং সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
অনুষ্ঠানে মরহুমদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে স্থানীয় অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
দোয়া মাহফিলে রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে মরহুমদের আত্মার মাগফেরাত, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত সবাই তাঁদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।