• ৪ঠা আগস্ট, ২০২৬
  • ১৯শে শ্রাবণ, ১৪৩৩
  • ২০শে সফর, ১৪৪৮
  • এখন সময়, রাত ৩:০৯

এনসিপির ১২৫ আসনের প্রার্থী তালিকা প্রকাশ: মনোনয়ন পেলেন যারা

অনলাইন ডেস্ক

জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেছে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। প্রথম ধাপে মোট ১২৫টি আসনে প্রার্থীর নাম প্রকাশ করা হয়।

বুধবার সকাল ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থী তালিকা প্রকাশ করেন দলের সদস্যসচিব আখতার হোসেন। তিনি নিজে রংপুর–৪ আসনে নির্বাচন করবেন, আর দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা–১১ (বাড্ডা, ভাটারা, রামপুরা) থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, এবার তারা “ব্যালট রেভল্যুশন”-এ যাচ্ছেন। দলীয় প্রতীক শাপলা কলি এবং গণভোটে ‘হ্যাঁ’–এর পক্ষে প্রচার চালানোর আহ্বান জানান তিনি।

এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব ও এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব তাসনীম জারা বলেন, তাদের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দেড় হাজারের বেশি প্রার্থী। ফলে এবারের প্রার্থী তালিকায় নতুন ও ব্যতিক্রমী মুখ দেখা যাবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহিনসহ অন্যান্য নেতারা।


প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের তালিকা (নির্বাচনী এলাকা অনুযায়ী)

রংপুর বিভাগ

  • পঞ্চগড়-১: মো. সারজিস আলম
  • ঠাকুরগাঁও-২: মো. রবিউল ইসলাম
  • ঠাকুরগাঁও-৩: মো. গোলাম মর্তুজা সেলিম
  • দিনাজপুর-৩: আ হ ম শামসুল মুকতাদির
  • দিনাজপুর-৫: ডা. মো. আব্দুল আহাদ
  • নীলফামারী-২: ডা. মো. কামরুল ইসলাম দর্পন
  • নীলফামারী-৩: মো. আবু সায়েদ লিয়ন
  • লালমনিরহাট-২: রাসেল আহমেদ
  • লালমনিরহাট-৩: মো. রকিবুল হাসান
  • রংপুর-১: মো. আল মামুন
  • রংপুর-৪: আখতার হোসেন
  • কুড়িগ্রাম-১: মো. মাহফুজুল ইসলাম
  • কুড়িগ্রাম-২: ড. আতিক মুজাহিদ
  • কুড়িগ্রাম-৩: ইঞ্জিনিয়ার মো. আবু সাঈদ জনি
  • গাইবান্ধা-৩: মো. নাজমুল হাসান সোহাগ
  • গাইবান্ধা-৫: ডা. আ. খ. ম. আসাদুজ্জামান

রাজশাহী বিভাগ

  • জয়পুরহাট-১: গোলাম কিবরিয়া
  • জয়পুরহাট-২: আবদুল ওয়াহাব দেওয়ান কাজল
  • বগুড়া-৬: আব্দুল্লাহ–আল–ওয়াকি
  • চাঁপাইনবাবগঞ্জ-২: মু. নাজমুল হুদা খান (রুবেল খান)
  • নওগাঁ-১: কৈলাশ চন্দ্র রবিদাস
  • নওগাঁ-২: মো. মাহফুজার রহমান চৌধুরী
  • নওগাঁ-৩: পরিমল চন্দ্র (উরাও)
  • নওগাঁ-৪: মো. আব্দুল হামিদ
  • নওগাঁ-৫: মনিরা শারমিন
  • নাটোর-২: আব্দুল মান্নাফ
  • নাটোর-৩: অধ্যাপক এস. এম. জার্জিস কাদির

পাবনা–খুলনা অঞ্চল

  • সিরাজগঞ্জ-৩: দিলশানা পারুল
  • সিরাজগঞ্জ-৪: দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি)
  • সিরাজগঞ্জ-৫: মনজুর কাদের
  • সিরাজগঞ্জ-৬: এস এম সাইফ মোস্তাফিজ
  • পাবনা-৪: অধ্যক্ষ ড. মো. আব্দুল মজিদ
  • মেহেরপুর-১: মো. সোহেল রানা
  • মেহেরপুর-২: অ্যাডভোকেট সাকিল আহমাদ
  • চুয়াডাঙ্গা-১: মোল্লা মোহাম্মদ ফারুক এহসান
  • ঝিনাইদহ-১: এডভোকেট লাবাবুল বাসার (দয়াল বাসার)
  • যশোর-৪: মো. শাহজাহান কবীর
  • মাগুরা-২: মোহাম্মাদ তরিকুল ইসলাম
  • বাগেরহাট-২: মোল্যা রহমাতুল্লাহ
  • খুলনা-১: মো. ওয়াহিদ উজ জামান
  • খুলনা-২: ফরিদুল হক

বরিশাল বিভাগ

  • পটুয়াখালী-১: এডভোকেট জহিরুল ইসলাম মুসা
  • পটুয়াখালী-২: মুজাহিদুল ইসলাম শাহিন
  • ভোলা-১: এডভোকেট মো. জিয়াউর রহমান
  • বরিশাল-৪: আবু সাঈদ মুসা
  • বরিশাল-৫: মো. নুরুল হুদা চৌধুরী
  • ঝালকাঠি-১: ডা. মাহমুদা আলম মিতু
  • পিরোজপুর-৩: ড. মো. শামীম হামিদী

ময়মনসিংহ বিভাগ

(তালিকা অপরিবর্তিত রেখে ভাষা সুশৃঙ্খল করা হয়েছে)

  • টাংগাইল-১: সাইদুল ইসলাম (শহীদ সাজিদের পরিবার)
  • টাংগাইল-৩: সাইফুল্লাহ হায়দার
  • টাংগাইল-৫: মাসুদুর রহমান রাসেল
  • টাংগাইল-৭: খন্দকার মাসুদ পারভেজ
  • জামালপুর-৪: ডা. মো. মোশাররফ হোসেন
  • শেরপুর-১: ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া
  • শেরপুর-২: খোকন চন্দ্র বর্মণ (আহত)
  • ময়মনসিংহ-১: মো. আবু রেহান
  • ময়মনসিংহ-৩: কবি সেলিম বালা
  • ময়মনসিংহ-৫: মিয়াজ মেহরাব তালুকদার
  • ময়মনসিংহ-৬: জাবেদ রাসিন
  • ময়মনসিংহ-৭: এডভোকেট এ.টি.এম. মাহবুব-উল-আলম
  • ময়মনসিংহ-৯: আশিকিন আলম (রাজন)
  • ময়মনসিংহ-১১: তানহা শান্তা

সিলেট বিভাগ

  • নেত্রকোণা-২: ফাহিম রহমান খান পাঠান
  • নেত্রকোণা-৩: প্রকৌশলী ইফতেখার হোসেন সিদ্দিকী
  • কিশোরগঞ্জ-২: আবু সাঈদ (সাঈদ উজ্জ্বল)
  • কিশোরগঞ্জ-৩: শেখ খায়রুল কবির আহমেদ
  • সিলেট-১: এহতেশাম হক
  • সিলেট-৩: ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ
  • সিলেট-৪: মো. রাশেল উল আলম
  • মৌলভীবাজার-৪: প্রীতম দাশ
  • হবিগঞ্জ-৪: নাহিদ উদ্দিন তারেক

ঢাকা বিভাগ

  • মুন্সিগঞ্জ-১: আলী নেওয়াজ
  • মুন্সিগঞ্জ-২: মাজেদুল ইসলাম
  • ঢাকা-১: মো. রাসেল আহমেদ
  • ঢাকা-৪: ডা. জাহিদুল ইসলাম
  • ঢাকা-৫: এস এম শাহরিয়ার
  • ঢাকা-৭: তারেক আহম্মেদ আদেল
  • ঢাকা-৯: ডা. তাসনিম জারা
  • ঢাকা-১১: মো. নাহিদ ইসলাম
  • ঢাকা-১২: নাহিদা সারওয়ার নিভা
  • ঢাকা-১৩: আকরাম হুসাইন
  • ঢাকা-১৫: মেজর (অব.) মুহাম্মদ আলমগীর ফেরদৌস
  • ঢাকা-১৬: আরিফুল ইসলাম আদীব
  • ঢাকা-১৭: ডা. তাজনূভা জাবীন
  • ঢাকা-১৮: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ঢাকা-১৯: ফয়সাল মাহমুদ শান্ত
  • ঢাকা-২০: ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ
  • গাজীপুর-৬: ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল
  • নরসিংদী-১: মো. আবদুল্লাহ আল ফয়সাল
  • নরসিংদী-২: সারোয়ার তুষার
  • নরসিংদী-৪: ডা. মো. মামুনুর রহমান জাহাঙ্গীর
  • নরসিংদী-৫: মো. নাজমুল হক সিকদার
  • নারায়ণগঞ্জ-৪: এডভোকেট আব্দুল্লাহ আল আমিন
  • নারায়ণগঞ্জ-৫: আহমেদুর রহমান তনু
  • রাজবাড়ী-২: সাইয়েদ জামিল (জামিল হিজাযী)
  • ফরিদপুর-৩: সৈয়দা নীলিমা দোলা
  • গোপালগঞ্জ-১: প্রলয় কুমার পাল
  • গোপালগঞ্জ-৩: মো. আরিফুল দাড়িয়া
  • শরীয়তপুর-১: মো. আব্দুর রহমান

চট্টগ্রাম বিভাগ

  • ব্রাক্ষণবাড়িয়া-২: মাওলানা আশরাফ উদ্দিন মাহদি
  • ব্রাক্ষণবাড়িয়া-৩: মো. আতাউল্লাহ
  • কুমিল্লা-৪: হাসনাত আবদুল্লাহ
  • কুমিল্লা-৬: নাভিদ নওরোজ শাহ
  • চাঁদপুর-১: আরিফুল ইসলাম
  • চাঁদপুর-২: ইসরাত জাহান বিন্দু
  • চাঁদপুর-৫: মো. মাহাবুব আলম
  • ফেনী-৩: মোহাম্মাদ আবুল কাশেম
  • নোয়াখালী-১: ব্যারিস্টার মো. ওমর ফারুক
  • নোয়াখালী-৫: এডভোকেট হুমায়রা নূর
  • নোয়াখালী-৬: আব্দুল হান্নান মাসউদ
  • চট্টগ্রাম-৬: মহিউদ্দিন জিলানী
  • চট্টগ্রাম-৮: মো. জোবাইরুল হাসান আরিফ
  • চট্টগ্রাম-৯: মো. রিয়াজুল আনোয়ার চৌধুরী সিন্টু
  • চট্টগ্রাম-১০: সাগুফতা বুশরা মিশমা
  • চট্টগ্রাম-১১: মোহাম্মদ আজাদ দোভাষ
  • চট্টগ্রাম-১৩: জুবাইরুল আলম মানিক
  • চট্টগ্রাম-১৪: মুহাম্মদ হাসান আলী
  • চট্টগ্রাম-১৫: আবদুল মাবুদ সৈয়দ
  • চট্টগ্রাম-১৬: মীর আরশাদুল হক
  • কক্সবাজার-১: মো. মাইমুল আহসান খান
  • কক্সবাজার-২: আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন
  • কক্সবাজার-৪: মুহাম্মদ হোসাইন
  • খাগড়াছড়ি: এডভোকেট মনজিলা সুলতানা
  • রাঙ্গামাটি: প্রিয় চাকমা
  • বান্দরবান: মংসা প্রু চৌধুরী

Download This News Card