• ৩১শে অক্টোবর, ২০২৬
  • ১৬ই কার্তিক, ১৪৩৩
  • ১৯শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
  • এখন সময়, সকাল ৯:১৫

১৪১৫ পিস ইয়াবাসহ পীরগঞ্জের ৫ মাদক কারবারি গ্রেফতার

অনলাইন ডেস্ক

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশের পৃথক অভিযানে ১ হাজার ৪১৫ পিস ইয়াবা, একটি মোটরসাইকেল ও নগদ ৬৫ হাজার ২০০ টাকাসহ পীরগঞ্জ উপজেলার পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৯ জুন) রাতে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানউল্লাহ আল বারীর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল রাণীশংকৈল উপজেলার গোগর চৌরাস্তা এবং পীরগঞ্জ উপজেলার ভেবড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— পীরগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের ভেবড়া গ্রামের মৃত পেশার উদ্দিনের ছেলে ইমাম হোসেন, পীরগঞ্জ পৌর এলাকার রঘুনাথপুর গ্রামের মৃত শেখ আহমদ আলীর ছেলে আরমান হোসেন, বথপালিগাঁও গ্রামের মৃত তৌহিদুল ইসলামের ছেলে মাসুদ রানা, একই গ্রামের আবুল হোসেনের ছেলে পারভেজ হাসান রাজু এবং মোহাম্মদ আলীর ছেলে তুহিনুর রহমান সোহেল।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ১ হাজার ৪১৫ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোটরসাইকেল এবং মাদক বিক্রির নগদ ৬৫ হাজার ২০০ টাকা জব্দ করা হয়েছে।
এ ঘটনায় রাণীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতদের ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানউল্লাহ আল বারী বলেন, “মাদকবিরোধী বিশেষ অভিযানে পাঁচজন মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদক, সন্ত্রাস ও অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা মাঠে সক্রিয় রয়েছে।”

Download This News Card