• ৩রা আগস্ট, ২০২৬
  • ১৮ই শ্রাবণ, ১৪৩৩
  • ১৯শে সফর, ১৪৪৮
  • এখন সময়, রাত ১:১৯

গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে পীরগঞ্জের ৭নং ইউনিয়নে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের মধ্যে ন্যায়বিচার প্রাপ্তির সহজ পদ্ধতি তুলে ধরতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার হাজিপুর ইউনিয়ন পরিষদে বার্ষিক ক্যাম্পেইন, র‍্যালি ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
গত ১৪ জুন ২০২৬ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন স্থানীয় সরকার বিভাগের বাস্তবায়নে এবং ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন। এছাড়াও ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ, শিক্ষক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় বাজারের ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন।
ইউনিয়ন চেয়ারম্যান জয়নাল বলেন “গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের মূল লক্ষ্য হলো গ্রামীণ জনগোষ্ঠী, বিশেষ করে নারী, দরিদ্র, অসহায়, প্রতিবন্ধী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সহজ, দ্রুত ও স্বল্প ব্যয়ে ন্যায়বিচার নিশ্চিত করা। গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করতেই এ ধরনের ক্যাম্পেইন ও ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।”
পরে উপজেলা সমন্বয়কারী অগ্নিশিখা আক্তার গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, উদ্দেশ্য ও সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় বিরোধ দ্রুত ও সহজে নিষ্পত্তির বিষয়ে উপস্থিতদের অবহিত করেন এবং জনসচেতনতামূলক র‍্যালিতে অংশগ্রহণের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র‍্যালি ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে গ্রাম আদালত বিষয়ক ভিডিও প্রদর্শন করা হয়। ভিডিও প্রদর্শনীর পর অংশগ্রহণকারীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাম আদালত স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ দ্রুত, সহজ ও কম খরচে নিষ্পত্তির একটি কার্যকর ব্যবস্থা। এ বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধি পেলে আদালতের ওপর চাপ কমবে এবং গ্রামীণ এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখবে

Download This News Card