• ৩রা আগস্ট, ২০২৬
  • ১৯শে শ্রাবণ, ১৪৩৩
  • ১৯শে সফর, ১৪৪৮
  • এখন সময়, দুপুর ১:১৫

পীরগঞ্জ সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারি কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার(৭জুন) সকালে কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা। বিশেষ অতিথি বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর একরামুল হক।
অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন কলেজ কর্তৃপক্ষ। পরে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। সেই সঙ্গে কলেজের সুনাম অক্ষুণ্ণ রাখতে পড়াশোনায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন তাঁরা।
পীরগঞ্জ সরকারি কলেজের প্রভাষক খন্দকার আশরাফুল বারীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক এ.এস.এম. রেজানুল্ল সরকার, সহযোগী অধ্যাপক গৌরা মঙ্গললাল সরকার ও সহযোগী অধ্যাপক আবু বক্কর সিদ্দিক।
অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও নবীন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। ওরিয়েন্টেশন কর্মসূচির মাধ্যমে নতুন শিক্ষার্থীদের কলেজের শিক্ষা কার্যক্রম, একাডেমিক নিয়মকানুন এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত অবহিত করা হয়।

Download This News Card