• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯শে ভাদ্র, ১৪৩৩
  • ১লা রবিউস-সানি, ১৪৪৮
  • এখন সময়, বিকাল ৩:০৫

পীরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

অনলাইন ডেস্ক

ঠাকুরগাঁও প্রতিনিধি:
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং উপকারভোগীদের মাঝে সম্মাননা ক্রেস্ট, ঋণের চেক ও গাছের চারা বিতরণ করা হয়।
সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য আলহাজ জাহিদুর রহমান জাহিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, উপজেলা প্রল্লী উন্নয়ন কর্মকর্তা রাকিব হোসেন, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সহ-সভাপতি আসাদুজ্জামান মানু চৌধুরী, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান, জামায়াতের সাবেক আমির বাবলুর রশীদ, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সুফল ভোগী আনিসুর রহমান, হরিলাল রায় প্রমুখ।

Download This News Card