• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯শে ভাদ্র, ১৪৩৩
  • ১লা রবিউস-সানি, ১৪৪৮
  • এখন সময়, সকাল ১১:০৪

পীরগঞ্জে ‘এন্টি মাইক্রোবিয়াল রেজিষ্টেন্স’ রোধে প্রানিসম্পদ বিভাগের ষ্টেক-হোল্ডারদের মত-বিনিময় সভা

অনলাইন ডেস্ক

পীরগঞ্জ ( ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলা প্রানিসম্পদ বিভাগের উদ্যোগে “এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স (এএমআর) রোধে প্রাণিসম্পদ সংশ্লিষ্ট স্টেক-হোল্ডারদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ভোমরাদহ ইউনিয়ন পরিষদ হলরমে ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদের সভাপতিত্বে ১১ আগষ্ট এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, আমাদের প্রাণিসম্পদ খাত আজ দেশের অর্থনীতি, খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে এই অগ্রযাত্রার সামনে একটি বড় নীরব হুমকি হয়ে দাঁড়িয়েছে এন্টি-মাইক্রোবিয়াল রেজিস্টেন্স বা এএমআর। প্রয়োজনের অতিরিক্ত বা নিয়মবহির্ভূতভাবে এন্টিবায়োটিক ব্যবহারের ফলে ক্ষতিকারক জীবাণুগুলো এসব ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে। এর ফলে সাধারণ রোগেও ওষুধ আর কাজ করছে না, যা পশু-পাখি ও মানবদেহের জন্য অত্যন্ত বিপজ্জনক হয়ে দ্বাড়িয়েছে। এই সংকট মোকাবেলায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের পক্ষ থেকে কতিপয় দিকনির্দেশনা উপস্থাপন পূর্বক তিনি বলেন, (১) নিবন্ধিত ভেটেরিনারিয়ান ছাড়া এন্টিবায়োটিক ব্যবহার কে না বলুন। (২) মেডিসিন কোর্সের সঠিক সম্পন্নকরণ (৩) উইথড্রয়াল পিরিয়ড কঠোরভাবে পালন (৪) গ্রোথ প্রমোটর হিসেবে এন্টিবায়োটিকের অপব্যবহার বন্ধকরন।(৫) জৈব সুরক্ষা ও খামার ব্যবস্থাপনা জোরদার করন সহ “প্রয়োজনে সঠিক নিয়মে ওষুধ, অহেতুক এন্টিবায়োটিক নয়।” স্লোগান বাস্তবায়ন করা উল্লেখযোগ্য।
লাইভষ্টক সম্প্রসারন কর্মকর্তা ডা. সানচিদ হাসানের উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভোমরাদহ ইউনিয়ন বিএনপি‘র সভাপতি ডা.মো: আবুল হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ, উপসহকারী প্রানিসম্পদ অফিসার এস এ আজম, উপসহকারী প্রানিসম্পদ অফিসার (কৃত্রিম প্রজনন) যথাক্রমে মো: পয়গাম আলী ও মোকারম হোসেন, পল্লী চিকিৎসক মো: আবুল কাশেম ও খামারী বিমল দেব প্রমুখ।
মোঃ লাতিফুর রহমান
মোবাইল নং 01625265230

Download This News Card